ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অস্ত্রসহ বোমা হাসিব আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১২ মে ২০২২
কুমিল্লায় অস্ত্রসহ বোমা হাসিব আটক
অস্ত্রসহ আটককৃত হাসিব-ছবি ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় দেশীয় পাইপগানসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম হাসিব ওরফে বোমা হাসিব। বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটায় আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লা নগরীর শুভপুর এলাকায়। 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, আটককৃত হাসিবের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় খুন, বিস্ফোরক অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। আজ তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। 

Advertisement

কোর্ট পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হাসিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!