[ দেশজুড়ে ]
গুদামে ৩১ হাজার লিটার সয়াবিন তেল, জরিমানা গুনলেন ব্যবসায়ী
অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন
বগুড়ার শেরপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে ৩১ হাজার আট লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাটখোলা রোড এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন। ৫৫ বছর বয়সী আনোয়ার হাটখোলা রোড এলাকার বাসিন্দা বেলাল ফকিরের ছেলে।
.png)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সয়াবিন তেল উদ্ধার করা হয়। তেল মজুত করায় ব্যবসায়ী আনোয়ারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে সরকার নির্ধারিত দামে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!