জরিমানাপ্রাপ্ত নিয়ামত স্টোরের মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই তেল উপস্থিত ক্রেতার কাছে পূর্ব মূল্যে ( প্রতি লিটার ১৫২ টাকা) বিক্রি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
.png)
অনেকের অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে নিয়ামত স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়ামত স্টোরে ১৩০০ লিটার সয়াবিন তেল বেশি দামের আশায় দোকানে মজুত করে রাখা হয়। পরে এই তেল জব্দ করা হয়। তেল মজুত রাখার দায়ে নিয়ামত স্টোরের মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
তিনি আরো জানান, পরে ১৩০০ লিটার তেল প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা মূল্যে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। দোকান মালিককে ভবিষ্যতে বেশি দামে তেল বিক্রি করবে না বলে সর্তক করা হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।