ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, ৩ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৬, ১৪ মে ২০২২
নাটোরে ৬৬০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, ৩ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে অভিযান চালিয়ে পাঁচটি দোকান থেকে ছয় হাজার ৬০০ লিটার তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ব্যবসায়ীদের তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদি হাসান তানভির বলেন, নাটোর র‌্যাবের সহযোগিতায় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা অভিযানে মোল্লা স্টোর থেকে ৪০০ লিটার তেল উদ্ধার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপম স্টোর থেকে ১০০০ লিটার তেল উদ্ধার করে এক লাখ টাকা, মিতা স্টোর থেকে ৬০০ লিটার তেল উদ্ধার করে ২৫ হাজার, বিধান স্টোর থেকে ১০০ লিটার তেল উদ্ধার করে ২০ হাজার এবং দেবাশীষ স্টোর থেকে ৪৫০০ লিটার তেল উদ্ধার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!