ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের ধাক্কায় নিথর গৃহবধূ, স্বামী-সন্তান হাসপাতালে

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৯, ১৫ মে ২০২২
ট্রাক্টরের ধাক্কায় নিথর গৃহবধূ, স্বামী-সন্তান হাসপাতালে
ট্রাক্টরটি উদ্ধার করে পুলিশ

ভোলার চরফ্যাশনে ট্রাক্টরের ধাক্কায় নাহার বেগম নামে ৫০ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের শরিফ পাড়া ব্রাদার্স ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাহার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেনের স্ত্রী। আহতরা হলেন- নিহতের স্বামী জাকির ও ১০ বছরের মেয়ে নিলা।

Advertisement

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মোটরসাইকেলে স্ত্রী-মেয়েকে নিয়ে শশীভূষণের জাহানপুর থেকে চরফ্যাশন আসছিলেন জাকির। শরিফ পাড়া তেলের পাম্পের সামনে এলে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নাহার নিহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। আহত জাকিরকে প্রাথমিক চিকিৎসা দিলেও মেয়ে গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মনির হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!