নিহতের ভাই লিটন হোসেন জানান, বছর দেড় আগে তার ভাবিকে উত্ত্যক্ত করেছিল স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় শিপন হোসেন প্রতিবাদ করেছিল। এ নিয়ে তাদের সঙ্গে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, শনিবার রাত ১২টার দিকে শিপন বাড়িতে ফিরছিল। বাড়ির সামনে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা শিপনকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় তারা মারাত্মক আহত শিপনকে হাসপাতালে নিতে বাধাা সৃষ্টি করে। পরে তারা চলে গেলে ভোরে তাকে বেড়া হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।
.png)
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠান হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হবে।