ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের জেরে যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৩, ৩ মে ২০২২
প্রেমের জেরে যুবককে কুপিয়ে হত্যা
নিহত রনি

মানিকগঞ্জের সিংগাইরে প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে রনি নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের রফিক দেওয়ানের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ২০ বছর বয়সী রনি উপজেলার ওয়াইজনগর গ্রামের নয়াব আলীর ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা বলেন, প্রেম সংক্রান্ত ঘটনা নিয়ে রনিকে কুপিয়ে জখম করেন উপজেলার সাহরাইল গ্রামের ইদ্রিস আলির ছেলে শান্তসহ আরো চার-পাঁচজন। পরে স্বজনরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রনির মরদেহ এখনো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!