ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৪ খণ্ড হলেন নারী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ১৬ মে ২০২২
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৪ খণ্ড হলেন নারী
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন। এতে তার দেহ ৪ খণ্ড হয়ে রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

সোমবার দুপুরে ইসলামপুর-মেলান্দহ উপজেলা সংলগ্ন দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।

জানা গেছে, রাশেদা বেগম দক্ষিণ দরিয়াবাদ এলাকায় রেললাইনের পাশেই দাঁড়িয়ে ছিলেন। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ঐ এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে চার খণ্ড হয়ে তার লাশ রেললাইনের আশপাশে ছড়িয়ে-ছিটে পড়ে। পরে খবর পেয়ে তার স্বজনরা লাশ উদ্বার করে।

পরিবার সূত্র জানায়, রাশেদা ছোট থেকেই মানসিক ভারসাম্যহীন। ২২ বছর আগে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সাজিমারা গ্রামে বিয়ে হয় তার। রোববার তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান।

রেলওয়ে থানার পরিদর্শক গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!