পুলিশ জানায়, ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার প্রথম স্ত্রী ৪৫ বছর বয়সী জয়গুন নেসা একটি ওষুধের শিশি থেকে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ নিয়ে স্বামীর হাতের ক্যানুলার মধ্যে পুশ করার চেষ্টা চালান।
এ সময় পাশের বেডে থাকা রোগীর স্বজনরা বিষয়টি সন্দেহজনক মনে করে সেবিকাদের খবর দেন। পরে সেবিকারা তাকে হাতেনাতে ধরে পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।
.png)
এরপর দোষ স্বীকার করে জয়গুন নেসা জানান, তিনি ঝিকরগাছার একটি দোকান থেকে বিষাক্ত ওষুধ গোপনে কিনে নিয়ে হাসপাতালে আসেন। সেই ওষুধ তিনি স্বামীর শরীরে ক্যানুলার মাধ্যমে কৌশলে পুশ করে হত্যার চেষ্টা চালান। স্বামী নূর ইসলাম দ্বিতীয় বিয়ে করায় প্রতিনিয়ত সংসারে কলহ লেগে থাকতো। তাই স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, জয়গুন নামেকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।