ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:২৮, ১৫ এপ্রিল ২০২২
যশোরে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত কামরুল-ছবি ডেইলি বাংলাদেশ

যশোরে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আনোয়ার হোসেন নামে একজনকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে পাশের জেলা নড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এর আগে এ মামলায় আরো ছয় আসামিকে গ্রেফতার করে তারা। পরে ঘটনায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ আসামি আদালতে স্বীকারোক্তি দেন। এতে তারা জানান, মূলত কামরুলের নির্দেশেই এ হত্যাচেষ্টার ঘটানো হয়। কামরুল ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করতে চেয়েছিল। 

গত ৮ এপ্রিল রাত ৯ টার দিকে আনোয়ার তার পালবাড়ি মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

Advertisement

যশোরের ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, আনোয়ার হোসেন হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। কামরুল যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের মোদাচ্ছের বিশ্বাসের ছেলে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!