ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউটিউব দেখে বানাচ্ছিলেন আতশবাজি, মুহূর্তেই বিচ্ছিন্ন হলো কবজি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ১৮ মে ২০২২
ইউটিউব দেখে বানাচ্ছিলেন আতশবাজি, মুহূর্তেই বিচ্ছিন্ন হলো কবজি
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর

সিরাজগঞ্জের কাজিপুরে ইউটিউব দেখে আতশবাজি বানাতে গিয়ে এক কিশোরের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার রাতে ঐ উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামে এই ঘটনা ঘটে।

আহত সাগর মিয়া ঐ চর সালাল গ্রামের আনছার আলীর ছেলে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশের ভয়ে তারা অজ্ঞাত স্থানে চলে যান।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া মুনিয়া বলেন, ঐ কিশোর আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে ঐ কিশোরকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

Advertisement

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, বিষয়টি কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!