ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাখির বাচ্চা আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু মামুন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ১৯ মে ২০২২
পাখির বাচ্চা আনতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু মামুন
হাওরের হিজল গাছে থাকা বাসা থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে মরা নদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরের হিজল গাছে থাকা বাসা থেকে পাখির বাচ্চা আনতে গিয়ে মরা নদীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালইকান্দা হাওরের মরা নদীতে এ ঘটনা ঘটে। মারা শিশু হল আল মামুন। সে খালিয়াজুরী সদর ইউপির ছোট হাটি গ্রামের মো. অনির মিয়ার ছেলে।

জানা গেছে শিশু আল মামুন অন‍্য শিশুদের সঙ্গে পালইকান্দা হাওরের হিজল গাছে পাখির বাসা থেকে বাচ্চা আনতে যায়। এরপর সে অন‍্য শিশুদের সঙ্গে স্থানীয় ওই মরা নদী পার হতে সাঁতার কাটে। এ সময় মাঝ নদীতে সাঁতার কাটতে গিয়ে স্রোতের তোড়ে পানিতে ডুবে যায় মামুন। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজাউল করিম শিশু আল মামুনকে মৃত ঘোষণা করেন।

Advertisement

খালিয়াজুরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!