ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝড়ের কবলে নৌকা, জীবন দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ১৯ মে ২০২২
ঝড়ের কবলে নৌকা, জীবন দিয়ে ছেলেকে বাঁচালেন বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে ধানবোঝাই নৌকা ডুবে কার্তিক তালুকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে নৌকায় ধান নিয়ে চাল করতে বাজারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ সময় নৌকায় কার্তিক তালুকদারের ছেলে অনুপও ছিল। বাজারে পৌঁছানোর আগে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তাদের নৌকাটি ডুবে যায়। পানিতে পড়ে কার্তিক তালুকদার ১১ বছরের ছেলেকে উঁচু করে ধরে চিৎকার করতে থাকেন।

Advertisement

বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। স্থানীয়রা অনুপকে উদ্ধার করতে পারলেও কার্তিক নিখোঁজ হন। পরে হাওর থেকে কার্তিকের লাশ উদ্ধার করা হয়।

কার্তিক রঞ্জন উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নৌকা ডুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!