ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০, ২১ মে ২০২২
প্রাথমিক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৬
ছয়জনের মধ্যে আটক তিনজন। ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা সদরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হতে ছয় পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

Advertisement

আটকদের পিরোজপুর সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করবে।

এ ঘটনায় আটকরা হলেন- জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, সেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের আশরাফ আলীর ছেলে আলী আজম, নাজিরপুর সদর ইউনিয়নের বানিয়ারী গ্রামের আলমগীর শেখের ছেলে মো. শিপন, শ্রীরামকাঠী ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার ও মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, আটক ৬ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। 

প্রসঙ্গত, নাজিরপুরের যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে প্রশ্নের উত্তর সমাধান করে পরীক্ষা হলে প্রেরণ করা সময় তাকে আটক করা হয়। এরপর হলের মধ্যে তল্লাশি চালিয়ে অন্যদের ধরা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!