[ দেশজুড়ে ]
বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
আহত গোলাম নবীর পাশে স্বজন ও স্থানীয়রা- ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে রূপসী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী গোলাম নবী আহত হয়েছেন।
শনিবার সকালে ঐ উপজেলার কুলচারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীরয়া জানায়, সকালে গ্রামের মাঠে নিজের ক্ষেতে বেগুন তুলতে যান স্বামী-স্ত্রী। সে সময় হঠাৎ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে মাঠে পড়ে থাকেন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপসী বেগমকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!