[ দেশজুড়ে ]
বিয়ের তিন মাসেই লাশ হলেন নবদম্পতি
ফাইল ছবি
ময়মনসিংহের সদর উপজেলার ভাটিদাপুনিয়ায় এক নবদম্পতি বিষপানে আত্মহত্যা করেছেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে নিজ বসতঘরে বিষপান করেন ওই দম্পতি। তারা হলেন- শামসুল হকের ছেলে রনি মিয়া ও তার সদ্য বিবাহিত স্ত্রী সেতু আক্তার।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, গত তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
.png)
তিনি আরো জানান, বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে দু’জনই মারা যান।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!