ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বারবার মারধর, নারীকে কুপিয়ে মারল ক্ষিপ্ত গৃহকর্মী

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২৩ মে ২০২২
বারবার মারধর, নারীকে কুপিয়ে মারল ক্ষিপ্ত গৃহকর্মী
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী এলাকায় গৃহকর্মীর দায়ের কোপে মর্জিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী সঞ্চিতা চাকমাকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মর্জিনা। এর আগে, একইদিন সকালে এ ঘটনা ঘটে।

নিহত মর্জিনার স্বামীর নাম শহিদুল হক। চিকনদণ্ডী এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।

Advertisement

হাটহাজারী মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মর্জিনার স্বামী স্কুলশিক্ষক শহিদুল হক সকালে স্কুলে চলে যান। পরে সাড়ে ৯টার দিকে নাস্তা বানানো ও কাঁঠাল ভাঙা নিয়ে গৃহকর্মী সঞ্চিতার সঙ্গে কথা কাটাকাটি হয় মর্জিনার। একপর্যায়ে তিনি সঞ্চিতাকে মারধর করেন। এতে সঞ্চিতা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মর্জিনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা মর্জিনাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এসআই জাহাঙ্গীর আলম আরো বলেন, এর আগেও কয়েকবার সঞ্চিতাকে মারধর করেছিলেন মর্জিনা। ফলে আগে থেকেই মর্জিনার ওপর ক্ষোভ ছিল বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান সঞ্চিতা। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!