ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইনানী সৈকত-কবিতা চত্বরে অজ্ঞাত ২ যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ২৪ মে ২০২২
ইনানী সৈকত-কবিতা চত্বরে অজ্ঞাত ২ যুবকের লাশ
সমুদ্র সৈকত- ফাইল ছবি

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত ও শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার মডেল থানার ওসি মো. শেখ মুনির উল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনানী সৈকতে ভেসে আসা যুবকের বয়স আনুমানিক ৩০ বছর ও কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!