ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবক ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ২৫ মে ২০২২
অটোরিকশা নিয়ে পালানোর সময় যুবক ধরা
অটোরিকশা নিয়ে পালাচ্ছিলেন যুবক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় মো. উজ্জ্বল মিয়া নামে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আখাউড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জ্বল পৌর শহরের রাধানগর কলেজপাড়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রেলস্টেশন মসজিদের কাছে রাখা একটি নতুন অটোরিকশা চালিয়ে নিয়ে যেতে থাকেন উজ্জ্বল। অটোরিকশাটি চুরি হচ্ছে বুঝতে পেরে স্থানীয় লোকজন ধাওয়া করেন। একপর্যায়ে অটোরিকশা নিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে উজ্জ্বল ধাক্কা খান। পরে পালানোর সময় তাকে ধরে জিআরপি থানায় খবর দেন স্থানীয় লোকজন।

Advertisement

জিআরপি থানার হাবিলদার মো. মামুন জানান, অটোরিকশা চুরি করে নেয়ার সময় একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!