[ দেশজুড়ে ]
মাঙ্কিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা
ছবি: ডেইলি বাংলাদেশ
মহামারি করোনার পর এবার বিশ্বজুড়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে মাঙ্কিপক্স নিয়ে। এরই মধ্যে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয় মাঙ্কিপক্স থেকে।
এ অবস্থায় মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি পাঠানোর রোববার বিকেলে চেকপোস্টে সতর্কতা জারি করা হয়।
.png)
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, বাংলাদেশও মাঙ্কিপক্সের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত নয় বিধায় রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে স্থলবন্দরের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঙ্কিপক্স সন্দেহজনক রোগী শনাক্ত হলে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআর-এ পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!