[ দেশজুড়ে ]
পায়ুপথে ৩ সোনার বার, দুইজন আটক
উদ্ধারকৃত সোনার বার- ছবি: ডেইলি বাংলাদেশ
পায়ুপথে করে ভারতে সোনার বার পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্টে দুই পাচারকারীকে আটক করেছে কাস্টমস। এ সময় তিনটি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৩৫০ গ্রাম।
বুধবার সকাল ১০টার দিকে ফাহাদ উজ জামান খান ও নান্টু নামে ওই দুইজনকে আটক করা হয়। আটককৃত ফাহাদ উজ জামান খান শরিয়তপুরের নুরুজ্জামান খানের ছেলে, তার সহযোগী নান্টু একই জেলার কাশেম খানের ছেলে।
বেনাপোল কাস্টমস সুপার সোহেল হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঐ দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি করে কিছু না পেয়ে স্থানীয় একটি ক্লিনিকে এক্স-রে করে ফাহাদের পেটে তিনটি সোনার বার পাওয়া যায়। পরে তাকে কাস্টমসে এনে পায়ুপথে সোনার বারগুলো বের করা হয়।
.png)
সোনার বারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!