ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২৬ মে ২০২২
হবিগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ফুল বানু নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার দুটি গাভীরও মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার দুধপাতিল গ্রামের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফুল বানু ওই গ্রামের চেরাগ আলীর স্ত্রী।

চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআউও) প্লাবন পাল জানান, বৃহস্পতিবার সকালে গ্রামের পাশের জমিতে গাভী নিয়ে যান ফুল বানু। এ সময় বৃষ্টিপাত শুরু হলে তিনি বজ্রপাতের শিককার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার সাথে থাকা দুটি গাভীরও মৃত্যু হয়।

Advertisement

তিনি বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!