ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ১৬ মে ২০২২
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত 
নবীগঞ্জে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টারে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে ধান কাটার কম্বাইন্ড হারভেস্টারে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের ফুলতলি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম আহমেদ সাতাইহাল গ্রামের বাসিন্দা। তিনি দিনারপুর কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার সময় তিনি হারভেস্টার মেশিনে ছিলেন।

Advertisement

আরো পড়ুন >>> জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

নবীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ জানান, সিলেট থেকে একটি ইটবোঝাই ট্রাক ঢাকামুখী যাচ্ছিল। এ সময় একটি ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে ওঠছিল। এ সময় দ্রুত গতির ট্রাকটি কম্বাইন্ড হারভেস্টারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!