ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বাস খাদে, নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ৮ মে ২০২২
হবিগঞ্জে বাস খাদে, নারী নিহত
দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার মায়া ঢাকার কামরাঙ্গিরচরের সুমন মিয়ার স্ত্রী।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী মায়ের দোয়া পরিবহনের বাসটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ নারী নিহত হন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

Advertisement

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আহমেদ জানান, অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!