[ দেশজুড়ে ]
মাগুরায় বাস খাদে, নারীসহ প্রাণ গেল ৪ জনের
ফাইল ছবি
মাগুরা-যশোর সড়কের শালিখার রামকান্তপুর এলাকায় বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাসের হেলপার মামুন হোসেন। বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে। দুই নারী নাজমা খাতুন ও সহিরুন বেগম। নাজমা খাতুন শালিখার আনসার সর্দারের মেয়ে। সহিরুন বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।
শালিখা থানার ওসি-তদন্ত বিশারুল ইসলাম জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের বাসটি দুপুর ৩টার দিকে ঘটনাস্থল রামকান্তপুর এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় চারজনের মরদেহ উদ্ধার হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!