ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাস খাদে পড়ে আহত ১০

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২১
বরিশালে বাস খাদে পড়ে আহত ১০
খাদে পড়ে থাকা বাস

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে অভ্যন্তরীণ রুটের একটি বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঐ ইউনিয়নের ব্যারিস্টার বাড়ির সামনে অনামিকা পরিবহনের একটি বাস পার্ক করা ছিল। বিকেলে বিপরীত দিক থেকে আসা পপুলার পরিবহনের আরেকটি বাসের চালক সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে রাস্তার পাশের খাদে পড়ে যায় চলন্ত বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে বাসটির ভেতর থেকে ১০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়।

আহত যাত্রী কবির জানান, চালক নয়- বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল হেলপার। সে দক্ষ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, যাত্রীরা সবাই শঙ্কামুক্ত। খাদ থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!