ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবাসহ ইউপি সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০২:২২, ২৭ মে ২০২২
ইয়াবাসহ ইউপি সদস্য আটক
মো. গোলাম মোস্তফা খান

পটুয়াখালীর দুমকিতে ইয়াবাসহ মো. গোলাম মোস্তফা খান নামে ২৭ বছর বয়সী এক ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পায়রা সেতুর টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার মোস্তফাকে আদালতে সোপর্দ করা হবে।

গোলাম মোস্তফা পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দাওকাঠি গ্রামের জয়দর আলী খানের ছেলে। তিনি বর্তমানে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দাওকাঠি গ্রামের ইউপি সদস্য (মেম্বার)।

Advertisement

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে আটক করা হয়। ‍এ সময় তার কাছ থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!