ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে গোপন ছবি, লজ্জায় ফাঁস দিলো কলেজছাত্রী

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ২৭ মে ২০২২
ফেসবুকে গোপন ছবি, লজ্জায় ফাঁস দিলো কলেজছাত্রী
বারহাট্টা থানা, নেত্রকোণা

নেত্রকোণার বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল মিয়া নামে এক যুবক তার ফেসবুক ওয়ালে ঐ ছাত্রীর কিছু গোপন ছবি পোস্ট করে।

নিহত ছাত্রী ঐ গ্রামের খোকন মিয়ার মেয়ে ও মোহনগঞ্জ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে ঐ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ কলেজছাত্রীকে বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী শাকিল মিয়া নানাভাবে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে শাকিল তার ফেসবুক ওয়ালে ভুক্তভোগীর কিছু গোপন ছবি পোস্ট করে। যা এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে ঐ ছাত্রীর পরিবার। ফলে লোকলজ্জায় আত্মহত্যার পথ বেছে নেয় সে।

Advertisement

শুক্রবার সকালে বাড়িতে নিজ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় ভুক্তভোগী ছাত্রী। পরে দরজা ভেঙে লোকজন তাকে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শাকিলের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!