গভীর রাতে ৬০ বছরের বৃদ্ধাকে বাইরে এনে সর্বনাশ
ময়মনসিংহের ধোবাউড়ায় ৬০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩০ বছরের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবু হানিফকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়। গ্রেফতার হানিফ ধোবাউড়া উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের রাউতি মাইজপাড়া এলাকার আব্দুর রহিম খানের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, বেশ কয়েক বছর আগে মারা গেছেন ওই বৃদ্ধার স্বামী। ২৮ মে রাতে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাত আড়াইটার দিকে তাকে ঘর থেকে বের করে ধর্ষণ করেন হানিফ। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেন।
.png)
এরপর বিষয়টি জানাজানি হলে ২৯ মে আত্মীয়দের সহায়তায় থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী বৃদ্ধা। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২ জুন ভোরে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন হানিফ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।