ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘ঠাণ্ডা শামীম’ বাহিনীর ১১ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ৪ জুন ২০২২
‘ঠাণ্ডা শামীম’ বাহিনীর ১১ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
ফাইল ছবি

সাভারের বালিয়ারপুর মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে ঠাণ্ডা শামীম বাহিনীর সর্দারসহ ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (৪ জুন) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ডাকাতি করে আসছিল। তারা দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।

Advertisement

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!