[ দেশজুড়ে ]
বিদেশে চাকরির প্রলোভনে লাখ টাকা আত্মসাৎ, ৩ প্রতারক গ্রেফতার
গ্রেফতারকৃত ৩ প্রতারক- ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের পীরগাছায় বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার বিকেলে র্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, সামিউল ইসলাম, ও সাইদুর রহমান। বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পীরগাছা উপজেলার রফিকুল ইসলাম নামে এক ভুক্তভোগী র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন- বিদেশে ভালো চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে বেশকিছু টাকা হাতিয়ে নিয়েছে তিন প্রতারক। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার থেকে ঐ তিন প্রতারককে গ্রেফতার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে। এ চক্রের বাকি প্রতারকদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!