ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহত বেড়ে ৪৯

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ৫ জুন ২০২২
সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহত বেড়ে ৪৯
আগুনে ক্ষতিগ্রস্ত কনটেইনার ডিপো

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া দগ্ধ ও আহত হয়েছেন আরো চার শতাধিক।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, আহত অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, রোববার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে শতাধিক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কারো মাথায় আঘাত, কারো দুই হাতই ঝলসে গেছে। তাদের আর্তনাদ ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বার্ন ইউনিট।

Advertisement

শনিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট আরো বাড়ানো হয়। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!