ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুলে নিয়ে ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ৭ জুন ২০২২
তুলে নিয়ে ধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন
ফাইল ছবি

বরিশালে অপহরণের পর ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বকান্দি গ্রামের রহমত আলীর ছেলে ফরিদ ও আবুল হোসেন খানের ছেলে খবির খান।

Advertisement

মামলার বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে মুলাদি উপজেলার টেম্পুস্ট্যান্ড থেকে এক নারীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণ করেন দুজন। এ ঘটনায় একই দিন তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে একই বছরের ১৭ ডিসেম্বর দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার তৎকালীন ওসি রিয়াজ হোসেন। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!