ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন দিনে ৪২ জনের ডিএনএ নমুনা নিল সিআইডি

সীতাকুণ্ড ট্র্যাজেডি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ৯ জুন ২০২২
তিন দিনে ৪২ জনের ডিএনএ নমুনা নিল সিআইডি
ছবি: ডেইলি বাংলাদেশ

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত ২৩ জনের পরিচয় শনাক্তে মোট ৪২ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সী কেয়ারের সামনে স্থাপিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হয়।

সিআইডি চট্টগ্রাম মেট্রোর এসপি মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ বলেন, তিন দিনে ৪২ জনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আর কেউ নমুনা দিতে চাইলে ঢাকায় গিয়ে দিতে হবে।

Advertisement

মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ জনের। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!