ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ব্যাংক ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১০ জুন ২০২২
সরাইলে ব্যাংক ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার
গ্রেফতার-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাংক ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কালিকচ্ছ কদমতলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আইয়ুব আলী জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ কদমতলি এলাকার কুতুব আলীর ছেলে ও মো. আছমত আলী একই এলাকার কাছন আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিকচ্ছ (কদমতলি) এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার লাকসাম থানার ব্যাংক ডাকাতি মামলার দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!