ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে রেললাইনের পাশে মিলল যুবকের ক্ষত-বিক্ষত লাশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১০ জুন ২০২২
ভৈরবে রেললাইনের পাশে মিলল যুবকের ক্ষত-বিক্ষত লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গাজিরটেক এলাকার রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, রাতে কোনো এক সময় ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের গলায়, পেটে ও পিঠেসহ বিভিন্ন অংশে একাধিক জখমের চিহ্ন রয়েছে। লাশের পাশ থেকে একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক ( তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, রাতের কোনো এক সময় যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে । লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!