সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম মানজুর-এ-ইলাহী।
তিনি জানান, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ হেলথ সিস্টেম সেন্ডিং (এইচএসএস) স্কোরিং-এর আওতায় আনা হয়। এতে সেরা ১০টি স্বাস্থ্য কমপ্লেক্সকে নির্বাচিত করা হয়। এর মধ্যে কালীগঞ্জ তৃতীয় ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টম স্থান অর্জন করে। এছাড়া প্রথম স্থানে জয়পুরহাটের পাঁচবিবি, দ্বিতীয় ক্ষেতলাল ও চতুর্থ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পঞ্চম টাঙ্গাইলের মধুপুর, ষষ্ঠ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, সপ্তম সিরাজগঞ্জের কাজিপুর, নবম রাজশাহীর চারঘাট, দশম স্থান অর্জন করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
.png)
ডা. এস.এম মানজুর-এ-ইলাহী আরো বলেন, আমি চাই সব শ্রেণিপেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। এখান থেকে চিকিৎসা নিয়ে রোগীরা যেন বলে তারা সন্তুষ্ট। সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এ প্রাপ্তি সব স্কোরিং ও পুরস্কারকে হার মানাবে।