[ দেশজুড়ে ]
কালীগঞ্জে ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা
ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত-ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মে) দুপুরের পৌরসভার মূলগাঁও এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার জানান, দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদী পাড়ে মেসার্স ফারুক ট্রেডার্স নামে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৮ ধারায় ওই ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়।
তিনি আরো জানান, আগামী ১ সপ্তাহের মধ্যে মেসার্স ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক মিয়াকে নিজ খরচে ইটভাটার চুল্লি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি তা না করলে আইনগত ব্যবস্থার নেওয়া হবে।
.png)
এ সময় কালীগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) মো. সাইফুল ইসলাম, বেঞ্জ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!