কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহার ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। পিকআপের চালক সুজন নরসিংদী সদর উপজেলার সংগীতা এলাকার মো. গোলাপ মিয়া ছেলে।
এসআই মাজহার জানান, মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কের আজমতপুরে চৌরাস্তা থেকে গজারি গাছসহ ওই পিকআপ ভ্যানটি আটক করে স্থানীয় জনতা। পরে চালকসহ পিকআপ ভ্যানটি টহলরত পুলিশের কাছে দোপর্দ করে। রাতেই পিকআপ ভ্যানটি থানায় নিয়ে আসা হয়।
এসআই আরো জানান, গজারি গাছ ভর্তি একটি পিকআপ ভ্যানটি শ্রীপুর থেকে কাপাসিয়া হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল। পথে সন্দেহ হলে স্থানীয় জনতা আটক। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
.png)