[ দেশজুড়ে ]
খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
মহানগর দায়রা জজ আদালত, খুলনা
খুলনায় মাদক মামলায় মো. আব্দুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান রূপসা উপজেলার চর রূপসা বাগমারা এলাকার লুৎফর শেখের ছেলে।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে রূপসা উপজেলার জাবুসা মোড়ের আব্দুল গনির দোকানের সামনে রহস্যজনক ঘোরাফেরা করার সময় আব্দুর রহমানকে আটক করে র্যাব। ঐ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২ বোতল ফেনসিডিল, এক বোতল হুইস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঐ ঘটনায় আব্দুর রহমানের বিরুদ্ধে রূপসা থানায় মামলা করে র্যাব। একই বছরের ৫ ফেব্রুয়ারি তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন রূপসা থানার এসআই এম এ করিম। ঐ মামলায় আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!