ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজাসহ আপন দুইবোন আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ১৪ জুন ২০২২
গাঁজাসহ আপন দুইবোন আটক
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রামে গাঁজাসহ আপন দুই বোনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল ৩টায় ঐ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নাগরকান্দি প্রতাপবাজু গ্রামের মীর আলী প্রামাণিকের মেয়ে বকুল বেগম (৫২) ও শিউলি বেগম (৪৮)।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে শিবগঞ্জের নাগরকান্দি প্রতাপবাজু গ্রাম থেকে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ বকুল এবং শিউলিকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: আটক গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!