[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ দম্পতি আটক
গাঁজাসহ আটককৃত দম্পতি-ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিটঘর গলাকাটা ব্রিজের পাশে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. টিপু সুলতান জেলার কসবা উপজেলার বিশারাবাড়ি এলাকার মো. ফরিদ ভূইয়ার ছেলে ও মো. টিপু সুলতানের স্ত্রী মাহমুদা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিটঘর গলাকাটা ব্রিজের পাশে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
.png)
তিনি আরো জানান, আজ দুপুরে কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!