ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৫ জুন ২০২২
কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে কলকা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পাহাড়তলী থানার এসআই আশরাফুল আলম বলেন, কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!