ইঞ্জিনবিহীন অ্যাম্বুলেন্সে রহস্যজনক আগুন
পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন, আগুন নেভাতে ছুটে এসেছেন দমকল বাহিনীর কর্মীরা। আগুন দেখে হাসপাতালে রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে আগুন নিয়ে তৈরি হয়েছে রহস্য। কারণ অ্যাম্বুলেন্সের ভেতর ছিল না কোনো ইঞ্জিন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত মঙ্গলবার রাতে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিনের অস্তিত্ব পায়নি দমকল বাহিনীর কর্মীরা। তবে স্থানীয়দের অভিযোগ আগে থেকেই ইঞ্জিন ছিল না।
এ দিকে বুধবার দুপুরে অভিযোগের বিষয়টি সদ্য যোগদান করা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুনকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
.png)
জানা গেছে, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ২০১৭ সাল থেকে ওই অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সময়ে নতুন আরো একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ পান।
স্থানীয়রা অভিযোগ তুলে বলছে, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হয়তো অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন বিক্রি করে দিয়েছেন। এখন প্রমাণ লোপাট করতে তারই কোনো অনুসারী হয়তো আগুন দিয়ে থাকতে পারে।
স্থানীয়দের এমন অভিযোগের সূত্র ধরে সরেজমিন দেখা পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটিতে কোনো ইঞ্জিনের অস্তিত্ব মিলেনি।
বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদা খাতুন বলেন, ‘নতুন জয়েন করেছি, তাই সব বিষয় এখনো জানি না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
এদিকে হাসপাতাল সূত্রে আরো জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় মোহনগঞ্জ থানা বুধবার রাতে একটি সাধারণ ডায়েরি প্রস্তুতি চলছে।