ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬, ১৮ জুন ২০২২
সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে বিনেরপোতা বিসিক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান সাতক্ষীরা পৌরসভার পলাশপোল এলাকার মৃত শাহ আব্দুল কাদেরের ছেলে এবং আব্দুস সালাম পলাশপোল এবিখান পেট্রোল পাম্প এলাকার মৃত মঈন ড্রাইভারের ছেলে।

আহত হাফিজুর রহমান সাতক্ষীরা নিউমার্কেট এলাকার বুলবুল আহমেদের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা তিনজনই ব্যবসায়ী ও পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

Advertisement

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। এছাড়া হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!