ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাক্টর খাদে পড়ে প্রাণ গেল যুবকের 

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ৯ জুন ২০২২
সাতক্ষীরায় ট্রাক্টর খাদে পড়ে প্রাণ গেল যুবকের 
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগরে ইট ভাটার মাটি বহনের কাজে ব্যবহৃত ট্রাক্টর খাদে পড়ে নাজমুল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার বড় ছেলে।

Advertisement

আরো পড়ুন >>> ‘আমরা কোনো অপরাধ করিনি, বিচার না পেলে আত্মহত্যা করবো’

স্থানীয় ইউপি সদস্য শাহানুর আলম জানান, নাজমুল নিজে ওই ডাম্পারের মালিক হলেও অনিয়মিত চালক ছিলেন। তার মালিকানাধীন অপর একটি স্কেভেটর অচল অবস্থায় পড়ে থাকায় তা উদ্ধার করার জন্য রওনা হয়ে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে রাস্তা ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ডাম্পার ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!