[ দেশজুড়ে ]
বরিশালে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
বরিশালের গৌরনদীতে পিকআপের চাপায় আজিজ মৃধা নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন পথচারী আহত হলে, তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বাসিন্দা ও পেশায় একজন চা বিক্রেতা বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন।
তিনি জানান, ভোরে বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল খালি পিকআপটি। পথিমধ্যে বাটাজোর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশে নেমে যায় পিকআপটি। আর এতেই পিকআপের চাপায় আজিজ মৃধা নামের ওই বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন এবং আরো কয়েকজন পথচারী আহত হন।
.png)
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় ওই পিকআপের সঙ্গে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!