ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় সলিম হত্যায় আরো দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ১৯ জুন ২০২২
উখিয়ায় সলিম হত্যায় আরো দুই রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. সলিম উল্লাহ হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

গত শুক্রবার রাত সোয়া দুইটার দিকে কুতুপালং আশ্রয় শিবিরের (ক্যাম্প-১) ডি-১ ব্লকের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঐ ক্যাম্পের ডি-ব্লকের আবদুল লতিফের ছেলে মো. ইব্রাহিম এবং আবুল হাশিমের ছেলে মো. রফিক। তারা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য।

Advertisement

শনিবার বিকেলে দুজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে ১৪ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) নাঈমুল হক বলেন, গ্রেফতারকৃতরা সলিম উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

গত ১৫ জুন রাতে কুতুপালং ক্যাম্পের সি-ব্লকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি গ্রুপ। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ মুন্না বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মো. সলিম উল্লাহ নিহত হন। তিনি কুতুপালং আশ্রয় শিবিরের (ক্যাম্প-২, পশ্চিম) সি-২ ব্লকের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!