ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়ার আসরে ছয় যুবকের ওপর আছড়ে পড়ল বজ্রপাত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১৯ জুন ২০২২
জুয়ার আসরে ছয় যুবকের ওপর আছড়ে পড়ল বজ্রপাত
ফাইল ফটো

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুয়ার আসরে বজ্রপাতের শিকার হয়ে ছয় যুবক আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার বিকেলে ঐ উপজেলার গড়মহাস্থান উত্তরপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উত্তরপাড়া  গ্রামের জুয়েল, সুমন, মোমিন,  এলিম, রব্বানী ও  মন্টু। এর মধ্যে সুমন, এলিম ও রব্বানী গুরুতর আহত। বাকিরা শঙ্কা মুক্ত থাকায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

ইউপি চেয়ারম্যান জানান, রোববার বিকেলে একটি ইউক্যালিপ্টাস বাগানে বসে জুয়া খেলছিলেন কিছু যুবক। ঐ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। জুয়া খেলার একপর্যায়ে সেখানেই তারা বজ্রপাতের শিকার হন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আহত বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!