ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রী-মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪, ২০ জুন ২০২২
স্ত্রী-মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
ফাইল ছবি

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও মেয়েকে কুপিয়ে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

রোববার (১৯ জুন) রাতে উপজেলার কৈকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বামী রশিদুল (৪৫) একই এলাকার বাসিন্দা। নিহত মেয়ে ও মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আহত রশিদুল ও তার স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে উপজেলার কৈকুড়ি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রশিদুল তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

এতে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়। রশিদুল ও তার স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়ের মরদেহ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!